চম্পাসারি টু সিটি সেন্টার টোটো চলাচল পুরোপুরি বন্ধ হতে পারে

আমুদরিয়া নিউজ : দার্জিলিং মোড়ে অফিসের সময়ে, স্কুল-কলেজের সময়ে কেন এত যানজট হচ্ছে, তা বুঝতে ড্রোন উড়িয়ে নজরদারি চালাল পুলিশ। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের ডিসি ট্রফিক কাজি সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই ড্রোন নজরদারি চালিয়ে ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে ধরা পড়ে নানা ট্রাফিক আইন ভাঙার ছবি। কোথাও বিধি অমান্য করে টোটো চালানো হচ্ছে। কোথাও মোটর বাইক লেন ভাঙছে। কখনও দেখা গিয়েছে বিধি না মেনে পথচারী রাস্তা পারাপার হচ্ছে বিপজ্জনকভাবে। দার্জিলিং মোড়ের যানজট রুখতে বেশ কিছু পদক্ষেপ করা হবে। ডিসি ট্রাফিক জানান, সিপি সাহেবের নির্দেশ ড্রোন নজরদারি করা হয়েছে। আপাতত ঠিক হয়েছে, চম্পাসারি থেকে সিটি সেন্টার অবধি কোনও টোটো চলাচল করতে দেওয়া হবে না। বাস, অটোয় দার্জিলিং মোড়ের যাত্রী ওঠানো-নামানোর জায়গাও এমনভাবে রাখা হবে যাতে যানজট না হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *