আই-প্যাক মামলা নিয়ে উত্তেজনার মধ্যেই কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন

আমুদরিয়া নিউজ : আই-প্যাক মামলা ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কলকাতায় আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন। জানা গেছে, তিনি কয়েক দিনের জন্য শহরে থাকবেন এবং এই সময় রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। তাঁর সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

এর আগে আই-প্যাক সংক্রান্ত মামলায় ইডি তল্লাশি অভিযান চালানোর পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শাসকদলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং মামলাটি নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে টানাপোড়ন বাড়ে। বর্তমানে বিষয়টি শীর্ষ আদালতে বিচারাধীন।

রাহুল নবীনের এই সফরে আই-প্যাক মামলার অগ্রগতি, তদন্তের বর্তমান অবস্থা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও তাঁর সফরের সরকারি কারণ এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে রাজনৈতিক মহলের ধারণা, এই সফর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন প্রভাব ফেলতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *