কেন্দ্রীয় সরকারি কর্মচারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের অধিকার আছে রাজ্যের,সুপ্রিম কোর্ট

আমুদরিয়া নিউজ : রাজ্যে কর্মরত কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সেই রাজ্যের তদন্তকারী সংস্থা বা পুলিশ কেন্দ্রের অনুমতি ছাড়াই আইনানুগ ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়ে দিল ভারতের সর্বোচ্চ আদালত। বুধবার বিষয়টি সংবাদ শিরোনামে এসেছে। সুপ্রিম কোর্টের এই রায় তাৎপর্যপূর্ণ বলে প্রতিটি রাজ্য সরকারই মনে করছে। কারণ, রাজ্যে কর্মরত যে কোনও কেন্দ্রীয় সংস্থার কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে কেন্দ্র ও বা সিবিআইয়ের অনুমতি লাগবে বলে একটা প্রচলিত ধারনা ছিল। কিন্তু, সুপ্রিম কোর্ট ভিনরাজ্যের একটি মামলায় এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে সে রাজ্যের পুলিশের তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অধিকার রয়েছে বলে জানিয়ে দিয়েছে। মনে রাখতে হবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে একাধিক রাজ্য সরকার পক্ষপাতিত্বের অভিযোগ তোলে। আবার ইডি, সিবিআইয়ের কর্মরতদের বিরুদ্ধেও নানা সময়ে অবিযোগ দায়ের হয় রাজ্যে। এই রায়ের ফলে পুলিশ বা রাজ্যের তদন্তকারী সংস্থাকে কেন্দ্রীয় সরকারি সংস্থার কারও বিরুদ্ধে দুর্নমীতির অভিযোগ পেলে ব্যবস্থা নিতে কারও অনুমতির অপেক্ষা করতে হবে না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *