আমুদরিয়া নিউজ : গ্রিনল্যান্ড অধিগ্রহণের অনড় ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ১ ফেব্রুয়ারি থেকে। গ্রিনল্যান্ড না পেলে আগামী জুন থেকে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলে ট্রাম্প হুমকি দিয়েছেন। সেই প্রেক্ষাপটে রবিবার ফ্রান্সের কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার বলেছেন, এমন চলতে থাকলে সকলেরই ক্ষতি। ট্রাম্পের দেশও অনেক ক্ষতির মুখে পড়বে। ট্রাম্প বলে দিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ইংল্যান্ড ও নরওয়ে ছাড়া বাকিরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
Total Views:
0