আমুদরিয়া নিউজ : জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে চিন নিজ দেশের কোম্পানিগুলিকে আমেরিকা ও ইসরায়েলের এক ডজনের বেশি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছে। নিষিদ্ধ তালিকায় রয়েছে ব্রডকমের মালিকানাধীন ভিএমওয়্যার, পালো অল্টো নেটওয়ার্কস, ফোর্টিনেট, ক্রাউডস্ট্রাইক, সেন্টিনেলওয়ান, ম্যাকাফি এবং ইসরায়েলি প্রতিষ্ঠান চেক পয়েন্ট, সাইবারআর্কসহ আরও কয়েকটি কোম্পানি। চিনের আশঙ্কা, এসব সফটওয়্যার সংবেদনশীল তথ্য বিদেশে পাঠাতে পারে। এই ঘোষণার পর আমেরিকার কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারদরে পতন দেখা গেছে।