দখলদারির মতো ছোটখাটো অপরাধে জেলের শাস্তি তুলে দিতে চায় গোয়া সরকার

আমুদরিয়া নিউজ : ছোটখাটো অপরাধকে অপরাধের তালিকা থেকে বাদ দিতে বিধানসভায় নতুন বিল আনল গোয়া সরকার। মঙ্গলবার পেশ করা হয় গোয়া জন বিশ্বাস (আইন সংশোধনী) বিল, ২০২৬। এই বিলে অবৈধ নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা এলাকায় জমির অপব্যবহার, দখলদারি, আবর্জনা ফেলা ও সর্বজনীন স্থান দখলের মতো ছোট অপরাধে জেলের বদলে আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। সরকারের লক্ষ্য, বিশ্বাসভিত্তিক শাসন ব্যবস্থা গড়ে তোলা এবং জীবনযাপন ও ব্যবসা সহজ করা। বিলটি একাধিক আইনে সংশোধনী আনতে চায়—যার মধ্যে রয়েছে পৌরসভা, পঞ্চায়েত, অগ্নিনির্বাপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য সংক্রান্ত আইন। ছোট নিয়মভঙ্গের জন্য যাতে ফৌজদারি মামলা না হয়, সে দিকেই জোর দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানার অঙ্ক বাড়ানো হয়েছে এবং পুনরাবৃত্ত অপরাধে অতিরিক্ত জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতি তিন বছরে জরিমানা ১০ শতাংশ হারে বাড়ানোর প্রস্তাবও রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *