বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদের বাসভবনে আগুন

আমুদরিয়া নিউজ : বুধবার সকালে নয়াদিল্লিতে বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট তিনটি দমকল ইঞ্জিন। আগুনটি বাড়ির একটি ঘরে লেগেছিল। দমকল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের সাব-ফায়ার অফিসার সুরেশ এম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাহিনী পৌঁছে যায় এবং পরিস্থিতি সামাল দেওয়া হয়। এই ঘটনায় কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *