নিরাপত্তা বাড়ছে চিকেন নেকের, পাঁচটি পরিত্যক্ত বিমানঘাঁটি এবার বায়ুসেনার হাতে

আমুদরিয়া নিউজ : শিলিগুড়ির চিকেন নেক করিডোরে নিরাপত্তা বাড়াতে এবার পরিত্যক্ত পাঁচটি বিমানঘাঁটি পুনরায় কাজে লাগেতে চাইছে বায়ুসেনা। জলপাইগুড়ির আমবাড়ি ও‌ পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালিহালিয়া, অসমের ধুবড়ি – এই বিমানঘাঁটিগুলি রাজ্য সরকারকে হস্তান্তর করা হয়েছিল অসামরিক বিমান পরিষেবার জন্য। ভারত সরকার পুনরায় এগুলি বায়ুসেনার হাতে তুলে দিতে চায়। এই বিমানঘাঁটিগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেভাবে ব্যবহার না হলেও ১৯৭১-এর যুদ্ধে সামরিক পণ্য পরিবহনের জন্য ব্যবহার হত। তার পর থেকে এগুলি পরিত্যক্ত অবস্থায় আছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *