আমুদরিয়া নিউজ : আর্কটিক ঠান্ডা কাকে বলে! মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বলে কথা। তাই বিমান ওড়ার পরিস্থিতি নেই। বিমান বরফের চাদরের নিচে চাপা পড়ে আছে। তাই ফিনল্যান্ডের কিটিলা বিমানবন্দরে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে ল্যাপল্যান্ডের কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। ফিনিশ আবহাওয়া দফতর তাপমাত্রা মাইনাস ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা করেছে। লন্ডন, ব্রিস্টল, ম্যানচেস্টার, প্যারিস এবং আমস্টারডাম সহ ইউরোপীয় শহরগুলিতে ফেরত যাওয়ার সমস্ত ফ্লাইট প্রভাবিত হয়েছে। হেলসিঙ্কি থেকে রোভানিমি যাওয়ার একটি ফ্লাইটও বন্ধ করে দেওয়া হয়েছে।