আমুদরিয়া নিউজ : দোতলার স্লাইডিং ডোর খুলে বেঙ্গালুরুতে এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে খুন করেছে এক ১৮ বছর বয়সী ছেলে। ঘটনার এক সপ্তাহ পরে পুলিশ ছেলেটিকে গ্রেফতার করেছে। গত ৩ জানুয়ারী শর্মিলা ডিকে (৩৪) কে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি রামমূর্তি নগরের সুব্রাক্ষ্মনী লে আউটে অ্যাপার্টমেন্টে থাকতেন। তাঁর অ্যাপার্টমেন্টে আগুন লেগে তিনি মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ হয়। পুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তি ও ফরেনসিক নমুনা সংগ্রহের পরে নিহত তরুণীর পাশের বাড়ির একটি ছেলে কর্ণাল কুরাইকে সন্দেহ করে। তাকে জেরা করলে সে খুনের কথা কবুল করেছে বলে পুলিশের দাবি। ধৃত জানিয়েছে, সে যৌন সম্পর্ক করার চেষ্টা করতে গেলে বাধা পেয়ে খুন করেছে।