আমুদরিয়া নিউজ : দীর্ঘ এক দশকের বেশি সময় পর আবার সরাসরি বিমান যোগাযোগ চালু করতে চলেছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিষেবা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন এই ফ্লাইট চলবে বলে জানা গেছে। এতদিন যাত্রীরা দুবাই বা দোহার মতো মধ্যপ্রাচ্যের দেশ হয়ে যাতায়াত করত। এই সিদ্ধান্তকে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হওয়ায় এই দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মত বিশেষজ্ঞ মহলের।