আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দেব (দীপক অধিকারী) এবং তাঁর পরিবারের তিন সদস্যকে এসআইআর-এর শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে। কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার অংশ হিসেবে দেব ও তাঁর পরিবারের সদস্যদের উপস্থিত থাকতে হবে এবং ভোটার নিবন্ধন সংক্রান্ত তথ্যাদি যাচাই করতে হবে। এই নোটিশে তাদের সঠিক তথ্য নিশ্চিত করার জন্য প্রমাণপত্র জমা দিতে বলা হয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে, বিশেষ করে তৃণমূলের পক্ষ থেকে।