আমুদরিয়া নিউজ : উমর খালিদের মুক্তি ও বিচার প্রসঙ্গে আন্তর্জাতিক স্তরে আলোচনা ঘিরে ‘ভারত-বিরোধী চক্রান্ত’-এর অভিযোগ তুলেছে বিজেপি। দলের দাবি, এই প্রচেষ্টার সূত্রপাত আমেরিকা থেকে এবং এর সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর যোগাযোগ রয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমর্থন ও কয়েক জন মার্কিন সাংসদের ভারত সরকারকে লেখা চিঠিকে একসূত্রে দেখছে বিজেপি। বিজেপির অভিযোগ, বিদেশি মঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পরিকল্পিত চেষ্টা চলছে। যদিও এই অভিযোগে এখনও কংগ্রেস বা রাহুল গান্ধীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।