আমুদরিয়া নিউজ : বারুইপুরের সভা থেকে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, জীবিত ভোটারদের ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। প্রতীকী প্রতিবাদ হিসেবে মঞ্চে তিন জনকে হাজির করেন তিনি। ঘটনার পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, বক্তব্যের সত্যতা যাচাই করতে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে এবং কতজন জীবিত ভোটারের নাম বাদ পড়েছে, তার তথ্যও চাওয়া হয়েছে।