আমুদরিয়া নিউজ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে শপথগ্রহণ করলেন জোহরান মামদানি। ১ জানুয়ারি ২০২৬-এ তিনি দায়িত্ব নেন। শপথ অনুষ্ঠানে তিনি কোরানের উপর হাত রেখে সংবিধান রক্ষার অঙ্গীকার করেন। এর মাধ্যমে তিনি নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। ৩৪ বছর বয়সী মামদানি এর আগে কুইন্সের অ্যাসেম্বলি সদস্য ছিলেন এবং ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত। শপথের পর তিনি বলেন, শহরের সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমানো, বাসস্থান সংকট মোকাবিলা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠাই তাঁর প্রধান লক্ষ্য।