রাজস্থানে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে ১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করল পুলিশ

আমুদরিয়া নিউজ : নতুন বছরের উৎসবের ঠিক আগে রাজস্থানের টঙ্ক জেলায় পুলিশ ও ডিস্ট্রিক্ট স্পেশাল টিম (DST)-এর যৌথ অভিযানে একটি গাড়ি থেকে প্রায় ১৫০ কেজি বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে অ্যামোনিয়াম নাইট্রেট, প্রায় ২০০টি বিস্ফোরক কার্টিজ, ব্যাটারি ও দীর্ঘ ফিউজ তার পাওয়া যায়। বিস্ফোরকগুলি সার ও অন্যান্য সামগ্রীর আড়ালে লুকিয়ে রাখা ছিল বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত দু’জন রাজস্থানের বুন্দি জেলার বাসিন্দা। তাদের জেরা করে জানা হচ্ছে, এত বিপুল পরিমাণ বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না। ঘটনার পর রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *