আমুদরিয়া নিউজ : বুধবার বাংলাদেশের রাজবাড়ির পাংশা অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে ২৯ বছরের এক যুবককেক পিটিয়ে মারা হযেছে। কদিন আগে দীপুচন্দ্র দাসকে খুন করে দেহ জ্বালানো হয়েছে। তাতে গোটা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। এবার ফের বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে মারার ঘটনায় নানা মহলে উদ্বেগ, ক্ষোভ বাড়ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি, অমৃত নানা অপরাধমূলক কাজকর্মে যুক্ত ছিল বলে মামলা রয়েছে। তা বলে তাঁকে পিটিয়ে মারা হবে কেন, এই প্রশ্নে সে দেশের সরকার জানিয়েছে, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। এই ঘটনা নিয়ে বড়দিনে এক অডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।