এসআইআর করে বাংলা দখল করতে চায় বিজেপি, সরব মমতা

আমুদরিয়া নিউজ : এসআইআর (SIR) ইস্যুতে বিজেপি বাংলাকে দখল করতে চাইছে—এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিধায়ক ও নেতাদের বৈঠকে তিনি বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বিজেপি ও নির্বাচন কমিশন বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে। তবে এই চেষ্টা সফল হবে না বলে আত্মবিশ্বাসী মমতা। তাঁর স্পষ্ট বার্তা, “যতই করুন এসআইআর, বাংলা হবে না আপনাদের। এবার ওদের দিল্লি কেড়ে নেব!” একই সঙ্গে তিনি কর্মীদের লড়াই আরও জোরদার করার আহ্বান জানান।
এদিনের সভা থেকে সরাসরি দিল্লি দখলের ডাক দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি মাঠে নামে না, তারা শুধু টিভিতে কথা বলে, আর তৃণমূল থাকে মানুষের পাশে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে বিজেপির শেষ অধ্যায় বলে উল্লেখ করে মমতা বলেন, এই নির্বাচনে বিজেপির বিদায় নিশ্চিত। পাশাপাশি মতুয়া, তপসিলি ও সংখ্যালঘুদের ভয় না পেয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *