আমুদরিয়া নিউজ : আন্তনিও লা কাভা দক্ষিণ ইতালির বাসিলিকাতা অঞ্চলের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক যিনি ১৯৯৯ সাল থেকে একটি তিন চাকার গাড়িতে ভ্রাম্যমাণ লাইব্রেরি বানিয়ে সেই অঞ্চলের ছোটদের কাছে পৌঁছে যাচ্ছেন। ৮০ বর্ষীয় এই ব্যক্তির ইচ্ছে ইতালির প্রত্যেক কোণায় তিনি তাঁর এই ভ্রাম্যমাণ লাইব্রেরি নিয়ে যাবেন। তাঁর এই ভ্রাম্যমাণ লাইব্রেরির ভেতরে ছোটদের বসে স্বল্পদৈর্ঘ্যের ছবি দেখার ব্যবস্থাও আছে। তাঁর মতে একবিংশ শতকের এই দশকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়লেও তা কখনই বইয়ের বিকল্প হয়ে উঠতে পারে না।