২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ১২টি গ্রুপে থাকছে ৪৮টি দেশ

আমুদরিয়া নিউজ : ২০২৬ সালের ফিফা আয়োজিত বিশ্বকাপ ফুটবলের গ্রুপ তালিকা চূড়ান্ত হল। মোট ৪৮টি দলের টুর্নামেন্ট হবে। চারটি দলের ১২টি গ্রুপ রয়েছে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে বিশ্বকাপেরর খেলাগুলো হবে।
কে কোন গ্রুপে রয়েছে তা দেখতে আমুদরিয়া নিউজের ওয়েবসাইটে ক্লিক করুন।
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি : মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন
গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *