আমুদরিয়া নিউজ : ন্যাটো জোটের বাইরে আমেরিকা গুরুত্বপূর্ণ বন্ধু দেশ বলে ১৯টি দেশকে স্বীকৃতি দিয়েছে। এবার মঙ্গলবার সৌদি আরবকে সেই স্বীকৃতি দিল। এই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের সম্মানে নৈশভোজে অতিথিদের সামনে তিনি এ কথা জানান। ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য যে আন্তর্জাতিক পরিষদ গঠিত হবে, তাতেও একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করবেন যুবরাজ মহম্মদ বিন সালমান।