আমুদরিয়া নিউজ : একাদিক বিয়ে বন্ধ করতে অসমে নতুন বিল পাস হল অসম মন্ত্রিভায়। নয়া বিল অনুযায়ী, বহুবিবাহ করলে সর্বোচ্চ ৭ বছর জেলের প্রস্তাব করা হয়েছে বিলে। বহুবিবাহের ফলে যেসব মহিলা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাঁদের জন্য তহবিল তৈরির প্রস্তাব রয়েছে। আগামী বছর অসমে বিধানসভা ভোট। তার আগে এই বিল পাস করিয়ে হাওয়া নিজেদের অনুকূলে আনতে অনেকটাই এগিয়ে গেল বিজেপি বলে মনে করছেন অনেকে। সোমবার সকালে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বহুবিবাহ নিষিদ্ধ করতে প্রস্তাবিত বিলে মন্ত্রিসভা সম্মতি দিয়েছে। আগামী ২৫ নভেম্বর বিল পেশ হবে বিধানসভায়।