হেলিকপ্টার বিভ্রাট রাষ্ট্রপতির, দীর্ঘায়ু কামনা করে পোস্ট মুখ্যমন্ত্রীর

আমুদরিয়া নিউজ: কেরল সফরে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। কেরল সফরে আজ সকালে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওনার দীর্ঘায়ু কামনা করি।’ ৪ দিনের কেরল সফরে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি। তখনই দুর্ঘটনা ঘটে। কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার সময়ে রাষ্ট্রপতি হেলিকপ্টারের ভিতরেই ছিলেন। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি মুর্মুকে হেলিকপ্টার থেকে বের করে আনা হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *