প্রতিরক্ষা বাহিনীর মুকুটে নয়া পালক, ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

আমুদরিয়া নিউজ: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হল। ওড়িশার আব্দুল কালাম দ্বীপে ট্রেন থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। এই ব্যবস্থাটিকে বলা হয় ‘রেল-বেসড মোবাইল লঞ্চার সিস্টেম’। চলন্ত ট্রেন থেকেই শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে ক্ষেপণাস্ত্রটি। এই ধরনের ব্যবস্থা চিন-রাশিয়া-উত্তর কোরিয়ার মতো দেশে থাকলেও আমাদের দেশে ছিল না। দেশের যেখানে যেখানে রেলপথ রয়েছে, সেখান থেকেই এই মিসাইলটিকে উৎক্ষেপণ করা সম্ভব। মিসাইলটির সফল উৎক্ষেপণের পরই ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *