নভেম্বরের শুরুতেই হবে বিহার বিধানসভা নির্বাচন! দাবি সূত্রের

আমুদরিয়া নিউজ: সামনে এল বিহার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ।সব ঠিকঠাক থাকলে নভেম্বরের শুরুতেই হতে চলেছে বিহারের বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে খবর, দশেরা মিটলেই ঘোষণা হবে ভোটের দিনক্ষণ। তিন দফায় এই নির্বাচন হবে আগামী ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে। বর্তমান বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর। নিয়মমতো তার আগেই শেষ করতে হয় নির্বাচন প্রক্রিয়া। সেইমতো রাজ্যে পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই বিহার যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচনী প্রস্তুতির সঙ্গেই চূড়ান্ত ভোটার তালিকা পর্যালোচনা করবেন তিনি। আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত সেই তালিকা। ২৪৩ আসনের বিহার বিধানসভায় বর্তমানে ক্ষমতায় এনডিএ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে এই শিবিরে রয়েছে বিজেপি, জেডিইউ ও লোক জনশক্তি পার্টি (এলজেপি)। অন্যদিকে, বিরোধী শিবিরে রয়েছে আরজেডি। তাদের পাশে কংগ্রেস এবং বাম দলগুলি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *