জাতিদাঙ্গার ২ বছর পর অবশেষে শনিবার মণিপুরে যাচ্ছেন মোদি

আমুদরিয়া নিউজ: শনিবার মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৩ সালের মে মাসে জাতিগত হিংসা ছড়িয়ে পড়ার পর এটি তাঁর প্রথম মণিপুর সফর। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর সফরসূচি ঘোষণা করলেন মণিপুরের মুখ্যসচিব পুনিত গোয়েল। পুনিত জানিয়েছেন, শনিবার মোদি বেলা সাড়ে ১২টা নাগাদ আইজ়ল থেকে মণিপুর যাবেন। প্রথমেই তিনি চুরাচান্দপুর পৌঁছোবেন। সংঘর্ষ-পর্বে ঘরছাড়াদের সঙ্গে দেখা করে শুনবেন তাঁদের অভাব অভিযোগ। চুরাচান্দপুরে একটি জনসভা করার কথাও রয়েছে তাঁর। তার আগে কিছু উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর করবেন মোদী। চুরাচান্দপুর থেকে ইম্ফলে যাবেন তিনি। সেখানেও ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন এবং উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মণিপুরের মুখ্যসচিব জানিয়েছেন, শনিবার মোদীর ৭,৩০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার কথা। একই সঙ্গে ১,২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হবে তাঁর হাত দিয়ে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *