সুদানে ভূমিধসে নিশ্চিহ্ন গোটা একটি গ্রাম! অন্তত ১ হাজার মানুষের মৃত্যু

আমুদরিয়া নিউজ: আফ্রিকার সুদানে ভূমিধসে নিশ্চিহ্ন গোটা একটি গ্রাম! পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে একটি পাহাড়ি গ্রাম ধসের জেরে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঘটনায় এক হাজার জনের মৃত্যু হয়েছে। প্রাণে বেঁচেছেন মাত্র একজন। এমনটাই দাবি সেখানকার বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্টের। গত কয়েকদিন ধরে অতিভারী বৃষ্টির পর গত ৩১ আগস্ট ধস নামে মারা মাউন্টেনস এলাকার তারাসিন নামে ওই গ্রামে। দুর্ঘটনার পর গোটা গ্রামকে গিলে নেয় মৃত্যু। পরে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ধসের জেরে মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ উদ্ধারের জন্য রাষ্ট্রসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে দ্য সুদান লিবারেশন মুভমেন্ট। আফ্রিকার এই দেশটিতে বহু বছর ধরে গৃহযুদ্ধ চলছে। দেশটির বিস্তীর্ণ এলাকা বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর দখলে। দারাফু এলাকাটি সুদান লিবারেশন মুভমেন্টের দখলে রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *