মোদির উপস্থিতিতে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলেন রাধাকৃষ্ণণ

আমুদরিয়া নিউজ: বুধবার উপরাষ্ট্রপতি পদের মনোনয়ন জমা দিলেন এনডিএ প্রার্থী চন্দ্রপুরম পোন্নুসামি রাধাকৃষ্ণণ। মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। সূত্রের খবর, মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে চার সেট নথি জমা দেওয়া হয়েছে। প্রথম সেট নথিতে প্রধান প্রস্তাবক প্রধানমন্ত্রী মোদি। মনোনয়ন জমা দেওয়ার আগে সংসদ ভবনের প্রেরণাস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর মূর্তি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মূর্তিতে শ্রদ্ধা জানান রাধাকৃষ্ণণ। আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। রাধাকৃষ্ণণের সঙ্গে লড়াইয়ে ইন্ডিয়া জোটের প্রার্থী অন্ধ্রের বাসিন্দা, প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *