আধারকে প্রামাণ্য নথির মান্যতা দিতে হবে, এসআইআর মামলায় বলল সুপ্রিম কোর্ট

আমুদরিয়া নিউজ: ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে পুনর্বিবেচনার আবেদনে আধার জমা করতে পারবেন ভোটাররা। বৃহস্পতিবার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নতুন করে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস। মামলাকারীদের দাবি, নির্বাচন কমিশন বলছে বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, অথচ তাদের কোনও বিবরণ দেওয়া হয়নি। এদিন অন্তর্বর্তীকালীন নির্দেশে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি বিহারে বাতিল হওয়া ৬৫ লক্ষের নামের তালিকা সর্বসমক্ষে প্রকাশ করার নির্দেশ দেন। তাঁরা জানান, কেন নাম বাদ গেল, সেই কারণও জানাতে হবে কমিশনকে। এপিক নম্বরের ভিত্তিতে সার্চ করলেও যেন তথ্য পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। এছাড়াও স্থানীয় বিডিও এবং পঞ্চায়েত অফিসেও এই তালিকা টাঙাতে হবে। একইসঙ্গে আমজনতাকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, চূড়ান্ত ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ডও প্রামাণ্য নথি হিসাবে গৃহীত হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *