আমুদরিয়া নিউজ: প্রয়াত প্রাক্তন হকি তারকা তথা বিখ্যাত ক্রীড়া চিকিৎসক ভেস পেজ। বয়স হয়েছিল ৮০ বছর। টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন বলে পরিবার সূত্রে খবর। ভেস পেজ ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী হকি দলের সদস্য। তার আগের বছর বার্সেলোনায় হকি বিশ্বকাপেও দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ভেস। ক্রীড়াবিদ হওয়ার পাশাপাশি স্পোর্টস মেডিসিনে খ্যাতনামা চিকিৎসক ছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট দল, ভারতের ডেভিস কাপ দল সহ দেশের একাধিক প্রথম সারির ক্রীড়া সংস্থার ফিজিও এবং চিকিৎসক হিসাবে কাজ করেছেন তিনি। কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে।
Total Views:
0