অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব! পরমাণু হামলার হুমকি মুনিরের

আমুদরিয়া নিউজ: আমেরিকা সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখান থেকেই পরমাণু হামলার হুমকি দিলেন তিনি। রবিবার ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, ‘‘আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব।’’ পাশাপাশি সিন্ধু জলচুক্তি নিয়েও ভারতের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়েছেন পাক সেনাপ্রধান। ওই নৈশভোজ থেকেই তিনি বলেন, “আমরা অপেক্ষা করব, ভারত কবে নতুন বাঁধ দেয়। ওদের বাঁধ তৈরি হয়ে গেলেই ১০টা মিসাইল ছুড়ে ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের সম্পত্তি নয়। আমাদের কাছে মিসাইলের কোনও অভাব নেই, মনে রাখবেন।” ‘অপারেশন সিঁদুর’ এবং তৎপরবর্তী দুই দেশের সংঘাতের পরে দু’মাসে এই নিয়ে দু’বার আমেরিকায় গেলেন মুনির।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *