ঝাড়খণ্ডে দুই মালগাড়ির সংঘর্ষ, লাইনচ্যুত একাধিক বগি

আমুদরিয়া নিউজ: ঝাড়খণ্ডে দু’টি মালগাড়ির সংঘর্ষে লাইন চ্যুত হয়ে গেল একাধিক বগি। শনিবার ভোর ৪টে নাগাদ ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসওয়ান জেলায় এই ঘটনা হয়েছে। রেল সূত্রের খবর, লোহাবোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়া যাচ্ছিল। আদ্রা ডিভিশনের চাণ্ডিল স্টেশন পার হতেই সেটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। সে সময় পাশের লাইনে উল্টো দিক থেকে আসছিল আরও একটি মালগাড়ি। দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দ্বিতীয় মালগাড়িরও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, দু’টি মালগাড়ি মিলিয়ে প্রায় ২০টি কামরা লাইনচ্যুত হয়েছে। বাতিল হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের চাণ্ডিল-টাটানগর শাখার বহু ট্রেন। তালিকায় রয়েছে পটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, টাটানগর-কাটিহার এক্সপ্রেস, কাটিহার-টাটানগর এক্সপ্রেস। তবে ঘটনায় হতাহতের খবর এখনও মেলেনি। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় রেলের কর্মকর্তরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *