পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণ, মৃত ৫ শিশু

আমুদরিয়া নিউজ: পাকিস্তানের খাইবার পাকতুনখোয়ায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আহত ১৩। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ন’টা নাগাদ খাইবার পাকতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার সদর থানার কাছে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে একদল শিশু খেলাধূলা করছিল। সেই সময় তারা একটি মর্টার শেল খুঁজে পায়। জানা যাচ্ছে, সেটা নিয়ে খেলতে গিয়েই ঘটে যায় বিস্ফোরণ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বম্ব স্কোয়াড এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্টার শেলটি সেখানে কে বা কারা রাখল, তা এখনও জানা যায়নি। এর নেপথ্যে কোনও জঙ্গিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *