ঘোষিত হল ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা অভিনেতা শাহরুখ-মাসে, সেরা অভিনেত্রী রানি

আমুদরিয়া নিউজ: ঘোষিত হল ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ খান। তবে তিনি একা নন। ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন বিক্রান্ত মাসে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্যন সেরা অভিনেত্রী বেছে নেওয়া হয়েছে রানি মুখোপাধ্যায়কে।

একনজরে জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা:

সেরা ফিচার ফিল্ম – টুয়েলভথ ফেল

সেরা অভিনেত্রী – রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

সেরা অভিনেতা- শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)

সেরা পরিচালক- সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)

সেরা গায়িকা- শিল্পা রাও, ছলেয়া (জওয়ান)

সেরা গায়ক- পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি)

সেরা পপুলার ফিল্ম- রকি অউর রানি কি প্রেম কাহানি

সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা- সাম বাহাদুর

সেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজ

সেরা হিন্দি ছবি- কাঠাল: আ জ্যাকফ্রুট

সেরা কোরিওগ্রাফি- ঢিন্ডোরা বাজে রে! (রকি অউর রানি)

সেরা লিরিকস- বালাগাম (ওরু পাল্লেতুরু)

সেরা সঙ্গীত পরিচালনা- ভাতি (তামিল)

সেরা আবহ সঙ্গীত- অ্যানিম্যাল

সেরা মেকআপ- শ্রীকান্ত দেশাই (সাম বাহাদুর)

সেরা পোশাকশিল্পী- শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (সাম বাহাদুর)

সেরা প্রোডাকশন ডিজাইন- এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)

সেরা সম্পাদনা- পোক্কালাম

সেরা সাউন্ড ডিজাইন- অ্যানিম্যাল

সেরা চিত্রনাট্য- বেবি (তেলুগু)

সেরা সংলাপ- সির্ফ এক বান্দা কাফি হ্যায়

সেরা সিনেম্যাটোগ্রাফি- দ্য কেরালা স্টোরি

সেরা অ্যাকশন পরিচালক- হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *