অব্যাহত লাল-হলুদ দাপট, বেহালার বিরুদ্ধে ৬ গোলে জয়

আমুদরিয়া নিউজ: কলকাতা লিগে অব্যাহত লাল-হলুদ দাপট। ডার্বি জয়ের পর মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে বেহালা এসএসকে ৬-০ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল। এদিন খেলার ১৮ মিনিটেই ইস্টবেঙ্গল এগিয়ে যায় চাকু মাণ্ডির গোলে। ৩০ মিনিটে লাল-হলুদের পক্ষে ব্যবধান বাড়ান ডেভিড। ৩ মিনিট পরেই দলের হয়ে তৃতীয় গোল করেন মহম্মদ আশিক। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৭১ থেকে ৭৫ মিনিটের মধ্যে আরও ৩ গোল করে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। পর পর তিনটি গোল করেন যথাক্রমে নসিব রহমান, মার্ক জোথানপুইয়া এবং গুইতে ভানলালপেকা। ডার্বি জেতার পরের ম্যাচেও জিতে মাঠ ছাড়লেন বিনো জর্জের ছেলেরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *