প্রমাণের অভাব, মুম্বইয়ে ট্রেন বিস্ফোরণে অভিযুক্ত ১২ জন বেকসুর খালাস

আমুদরিয়া নিউজ: ২০০৬ সালের মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় ১২ জন অভিযুক্তকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করল বম্বে হাইকোর্ট। সোমবার বম্বে হাই কোর্টের বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দক জানিয়েছেন, প্রমাণের অভাব রয়েছে। তাই অভিযুক্তদের বেকসুর খালাস করা হল। ২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের বেশ কয়েকটি লোকাল ট্রেনে লাগাতার বিস্ফোরণ হয়। প্রায় ১১ মিনিটের মধ্যে একের পর এক বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৮৯ জনের এবং জখম হয়েছিলেন ৮২৭ যাত্রী। সেই ঘটনায় ২০১৫ সালে নিম্ন আদালত ১২ জনকে দোষী সাব্যস্ত করেছিল। ৫ জনকে মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই ১২ জনই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন। এদিন হাইকোর্ট জানিয়েছে, ওই ১২ জনের বিরুদ্ধে কোনও অপরাধই প্রমাণ করতে পারেনি তদন্তকারীরা। তাই তাদের বেকসুর খালাস করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *