ইরাকের শপিংমলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত অন্তত ৬০

আমুদরিয়া নিউজ: ইরাকের শপিংমলে বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হল অন্তত ৬০ জনের। আহত বহু। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে ইরাকের পূর্বাঞ্চলের আল-কুত শহরের একটি শপিং মলে হঠাৎ আগুন লেগে যায়। সেই সময়ে মলের ভিতরে ছিলেন প্রচুর মানুষ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় মলের ভিতরে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। এখনও পর্যন্ত আগুনে ঝলসে অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে শপিংমলটি। কী ভাবে ওই শপিং মলে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।  ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর মোহাম্মদ আল-মায়াহি।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *