মালিতে ৩ ভারতীয়কে পণবন্দি করল আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিরা!

আমুদরিয়া নিউজ: পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি কারখানায় হানা দিয়ে তিন ভারতীয়কে পণবন্দি করল জঙ্গিরা।  সংবাদ সূত্রে খবর, মঙ্গলবার মালির একটি সিমেন্ট কারখানায় হঠাৎই সশস্ত্র হামলা চালায় অজ্ঞাতপরিচয় কয়েক জন দুষ্কৃতী। তার পরেই ওই কারখানায় কাজ করা তিন ভারতীয়কে তুলে নিয়ে যায় তারা।  ভারতীয়দের পণবন্দি করার পিছনে বিশেষ কোনও উদ্দেশ্য আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে আল-কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। মালিতে একাধিক হামলা চালানোর অভিযোগ রয়েছে এই জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে। এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এই তিন ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনার জন্য মালির সরকারকে উপযুক্ত সব পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।” মালির ভারতীয় দূতাবাস সে দেশের সরকারের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রেখে চলছে বলেও জানিয়েছেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *