কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি

আমুদরিয়া নিউজ: কসবা গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী সত্যম সিং। পাশাপাশি নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা এবং ওই তরুণীর জন্য আর্থিক সাহায্যের দাবিও জানানো হয়েছে আদালতে। সোমবার এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। আবেদনকারীকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে কসবার গণধর্ষণকাণ্ডে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য। ইতিমধ্যে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রসহ চার জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত চলছে। রবিবার সকালে কসবার সেই কলেজে আসে জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধিদল। তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *