ছত্তিশগড়ে নিহত মাওবাদী নেত্রী, উদ্ধার বিপুল অস্ত্র

আমুদরিয়া নিউজ: নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হল এক মাওবাদী নেত্রীর। শুক্রবার সকালে ছত্তিশগড়ের কাঁকের জেলার ঘটনা। খবর ছিল কত্রি নদীর তীরে জঙ্গলঘেরা আমাতোলা ও কালপার গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদীর একটি দল। সেই মতো অভিযানে নামে ডিআরজি, বিএসএফ ও পুলিশের যৌথ নিরাপত্তা বাহিনী। দু’পক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় এক মহিলা মাও নেত্রীর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র বস্তার এলাকায় মৃত্যু হল ২১৩ জন মাওবাদীর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *