ইহুদিদের ক্ষমা নয়, ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাব উড়িয়ে দিলেন খামেনেই

আমুদরিয়া নিউজ: নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই প্রস্তাবে যে তিনি রাজি নন, তা বুঝিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই খামেনেই তাঁর এক্স হ্যান্ডলে একাধিক পোস্ট করলেন! তাঁর প্রথম পোস্টেই ছিল ‘যুদ্ধ শুরু’র ঘোষণা। সেই যুদ্ধ কার বিরুদ্ধে, তা অবশ্য স্পষ্ট করা হয়নি। ইজ়রায়েলকে ‘সন্ত্রাসী ইহুদি সরকার’ বলেও ব্যাখ্যা করেছেন। আরেকটি পোস্টে লিখেছেন আল্লার নামে শপথ করে বলছি, জঙ্গ শুরু হয়ে গিয়েছে। আরেকটি বার্তায় তিনি বলেন, ইহুদি জঙ্গি জমানার শাসকদলের অস্ত্রের জবাবে ইরান কঠোর প্রত্যাঘাত হানবে। ইহুদিদের ক্ষমা করব না। মঙ্গলবার খামেনেইকে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তিনি ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বলেন। এমনকি ধৈর্যচ্যুতি ঘটছে বলেও মন্তব্য করেন। যদিও ইরান যে ট্রাম্পের প্রস্তাবে রাজি নয়, তা স্পষ্ট করে দিয়েছেন খামেনেই।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *