ইজরায়েলের হামলায় নিহত ইরানের নতুন সেনাপ্রধান! দাবি ইহুদি সেনার

আমুদরিয়া নিউজ: ইজরায়েলি হামলায় নিহত হলেন ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান আলি শাদমানি! এমনটাই দাবি করেছে ইহুদি সেনা। মঙ্গলবার ইজরায়েলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ইজরায়েলের সাম্প্রতিক হামলায় মৃত্যু হয়েছে ইরানের ‘যুদ্ধকালীন চিফ অফ স্টাফ’ বা সেনা সর্বাধিনায়ক আলি শাদমানির। মাত্র দিন তিনেক আগেই তাঁকে এই পদে নিযুক্ত করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইরান সেনাবাহিনী (রেভলিউশনারি গার্ড)-র কমান্ডার হোসেন সালামি এবং সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অফ স্টাফ) মহম্মদ হোসেন বাগেরির মৃত্যুর পর শনিবারই শাদমানিকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়েছিল। যদিও ইরানের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *