অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এখন কেমন আছেন অভিজিৎ!

আমুদরিয়া নিউজ: প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় এখনও হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথমে পেটে ব্যথা এবং বমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।  পড়ে জানা যায় ৬৩ বছরের অভিজিতের ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ রয়েছে। তাঁকে এখনও আইসিইউয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে এখনই চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্য বিজেপি সুকান্ত মজুমদার। পড়ে তিনি জানান, এই ধরনের রোগের লম্বা চিকিৎসার প্রয়োজন। কম করে হলেও এখনও ১০ দিন হাসপাতালে থাকবে হবে অভিজিৎকে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *