আমুদরিয়া নিউজ: গত ৭ জুন শিমলা বেড়াতে গিয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধি। । তখনও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। পাঁচ দিনের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি করতে হল কংগ্রেসনেত্রীকে। রবিবার রাতে আচমকাই পেটে সমস্যা হওয়ায় তড়িঘড়ি সনিয়াকে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি স্থিতিশীল। তবে প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা চলছে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৮ বছরের সোনিয়া। দুবার কোভিডেও আক্রান্ত হয়েছিলেন। তারপর নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে।
Total Views:
0