লন্ডনে তারেক-ইউনুস বৈঠক, বাংলাদেশে নির্বাচন নিয়ে কী কথা হল?

আমুদরিয়া নিউজ: ৪ দিনের ব্রিটেন সফরে রয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। শুক্রবার লন্ডনে মুখোমুখী হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ও মহম্মদ ইউনুস। লন্ডনের ডরচেস্টার হোটেলে তাঁদের মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর যৌথ ভাবে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে, ইউনূস এবং তারেকের বৈঠক হয়েছে অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে। প্রধান উপদেষ্টার কাছে রমজানের আগে ভোট করানোর প্রস্তাব দেন তারেক। বিএনপি চেয়ারপার্সন খালেদারও তেমনই ইচ্ছা। ইউনূস জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পূর্ণ হলে রমজান মাসের আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের আয়োজন করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন। ইউনূসের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন তারেক।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *