এক ইনিংসে ১৯ ছক্কা, গেইলের রেকর্ড ভেঙে দিলেন এই কিউয়ি ব্যাটার

আমুদরিয়া নিউজ: এক ইনিংসে ১৯টি ছক্কা মেরে নতুন নজির গড়লেন নিউ জ়িল্যান্ডের ফিন অ্যালেন। মাত্র ৫১ বলে করলেন ১৫১ রান। সেই সঙ্গে ভেঙে দিলেন ক্রিস গেইলের রেকর্ড। মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন অ্যালেন। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তিনি। শেষ পর্যন্ত ৫১ বলে ১৫১ রান করে আউট হন। নিউজিল্যান্ডের ব্যাটার মেরেছেন ৫টি চার এবং ১৯টি ছক্কা। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে ছয়ের রেকর্ড ছিল ক্রিস গেইল ও এস্তোনিয়ার সাহিল চৌহানের। দুজনেই ১৮টি করে ছয় মেরেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন অ্যালেন। আরও নজির গড়েছেন অ্যালেন। মেজর লিগ ক্রিকেটে দ্রুততম ১৫০ করার নজির গড়েছেন। এ ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই নিউ জ়িল্যান্ডের কোনও ব্যাটারের দ্রুততম শতরান। টি-টোয়েন্টি ক্রিকেটের বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে পরিচিত অ্যালেন। যদিও আইপিএলে অবিক্রীত ছিলেন অ্যালেন। ২ কোটি বেস প্রাইসেও কেউ তাঁকে কেনেনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *