১৭ জুন থেকে খুলছে কলেজে ভর্তির পোর্টাল, জানাল বিকাশ ভবন

আমুদরিয়া নিউজ: আগামী ১৭ জুন থেকে খুলতে চলছে কলেজে ভর্তির পোর্টাল। বৃহস্পতিবার বিকাশ ভবনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, আগামী ১৭ তারিখ প্রেস কনফারেন্সের মাধ্যমে চালু করা হবে কেন্দ্রীয় পোর্টাল। ওইদিন বিকেল চারটে থেকে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। এই পোর্টালের মাধ্যমে ১৭ টি বিশ্ববিদ্যালয়ের ৪৬০ টি সরকারি ও সরকার পোষিত কলেজে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। গত বছর থেকেই রাজ্যের শিক্ষা দফতরের তরফে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য অভিন্ন পোর্টাল চালু করা হয়েছিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *