পুরীর জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় মদ-মাংস বিক্রিতে রাশ টানতে চলেছে ওড়িশা সরকার

আমুদরিয়া নিউজ: পুরীর জগন্নাথ মন্দিরের ২ কিলোমিটার এলাকার মধ্যে মদ এবং আমিষ খাবার বিক্রি বন্ধ হতে চলেছে। এমনকি ওই এলাকাতে যে সব পানশালা রয়েছে সেগুলিতেও জারি থাকবে এই নিষেধাজ্ঞা। এমনটাই জানিয়েছে ওড়িশার বিজেপি সরকার। সে রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন জানিয়েছেন, প্রভু জগন্নাথদেবের মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য এই পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি গ্র্যান্ড রোড বরাবর যে সব খাবারের দোকানে মাছ-মাংস পরিবেশন করা হয়, সেগুলিকে অন্য জায়গায় পুনর্বাসন দেওয়ার চিন্তাভাবনা চলছে। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা জুড়ে প্রায় ৭০টিরও বেশি খাবারের দোকান এবং রেস্তোরাঁ রয়েছে। সেগুলিকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে বলে খবর। তবে ধাপে ধাপে নিষেধাজ্ঞা কার্যকর হবে। যাতে ব্যবসায়ীদের কোনও অসুবিধা না হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *