আর ৪ ঘণ্টা নয়, টিকিট কনফার্ম কিনা রেল জানাবে ২৪ ঘণ্টা আগে

আমুদরিয়া নিউজ: যাত্রীদের সুবিধার্থে টিকিট রিজার্ভেশনে বড় বদল আনছে রেল। এতদিন টিকিট কনফার্ম কিনা তা রেল জানাত ৪ ঘণ্টা আগে। কিন্তু আগামী ১ জুলাই থেকে ২৪ ঘন্টা আগে জানিয়ে দেওয়া হবে, টিকিট কনফার্ম হয়েছে না হয়নি। অর্থাৎ ট্রেনের সংরক্ষিত আসনের তালিকা প্রকাশিত করে দেওয়া হবে। এতে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে বলে ভারতীয় রেল মন্ত্রক সূত্রে খবর। কারণ ৪ ঘন্টা আগে জানানোয় সাধারণ মানুষ বিকল্প ব্যবস্থা করার ক্ষেত্রে সমস্যায় পড়তেন।  ২৪ ঘণ্টা হাতে থাকায় টিকিট কনফর্ম না হওয়া যাত্রীদের বিকল্প ব্যবস্থা করতেও সুবিধা হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *