আমেরিকার বিমানবন্দরে ভারতীয় যুবককে পরানো হল হাতকড়া!

আমুদরিয়া নিউজ: আমেরিকার বিমান বন্দরে ভারতীয় পড়ুয়াকে হাতকড়া পরানোর অভিযোগ উঠল। আমেরিকায় পড়তে আসার জন্য সমস্ত বৈধ কাগজ থাকলেও, পিছমোড়া করে বেঁধে হাতে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ। মার্কিন অভিবাসন আধিকারিকদের এহেন আচরণের ভিডিও ভাইরাল হয়েছে। কুণাল জৈন নামে এক যুবক গত রবিবার আমেরিকার একটি বিমানবন্দরে ভারতীয় পড়ুয়ার দুর্দশার ওই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন। একইসঙ্গে লেখেন, ‘গত রাতে এক ভারতীয় পড়ুয়াকে নেওয়ার্ক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হল। হাতে হাতকড়া পরানো কাঁদতে থাকা ওই পড়ুয়ার সঙ্গে জঘন্য অপরাধীর মতো আচরণ করা হয়। ওই যুবক স্বপ্ন পূরণ করতে এখানে এসেছিলেন, কারও ক্ষতি করতে নয়।’ একইসঙ্গে ভারতীয় দূতাবাস ও বিদেশমন্ত্রী এস জয়শংকরকে ট্যাগ করে তিনি লেখেন, ‘অনাবাসী ভারতীয় হিসেবে আমি অসহায় বোধ করছি। আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এটা মানবিক বিপর্যয়।’ আমেরিকার ভারতীয় দূতাবাসের তরফে বিষয়টি নিয়ে পদক্ষেপের আস্বাস দিয়েছে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *